ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখএমবাপ্পেকে ছাড়িয়ে সবার উপরে বসনিয়ার আলাজবেগোভিচ

এমবাপ্পেকে ছাড়িয়ে সবার উপরে বসনিয়ার আলাজবেগোভিচ

ক্রীড়া ডেস্ক :বিশ্বকাপের মঞ্চে কাতারের বিপক্ষে ম্যাচটি বসনিয়া ও হার্জেগোভিনার জন্য ছিল একাধিক রেকর্ড ও পরিসংখ্যানের সাক্ষী।

সব অর্জনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ উইঙ্গার কেরিম আলাজবেগোভিচ, যিনি ভেঙে দিয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের একটি বিশ্বকাপ রেকর্ড।

ম্যাচের শুরুতেই সুলতান আল-ব্রাকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে কাতার। এ নিয়ে চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ, যা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এক আসরে সবচেয়ে বেশি ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে আলাজবেগোভিচের গোল থেকে। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে তিনি ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই কীর্তি গড়া সবচেয়ে কম বয়সি ফুটবলার হয়ে যান। গোল করার সময় বসনিয়ান এই তারকার বয়স ছিল ১৮ বছর ২৬৭ দিন।
 
এর আগে রেকর্ডটি ছিল কিলিয়ান এমবাপ্পের দখলে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ডি-বক্সের বাইরে থেকে গোল করার সময় এমবাপ্পের বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন। ফলে প্রায় এক বছর কম বয়সে গোল করে ফরাসি তারকাকে পেছনে ফেলেছেন আলাজবেগোভিচ।
 
বসনিয়ার আরেকটি অর্জনের নায়ক এরমিন মাহমিচ। বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করে তিনি চলতি বিশ্বকাপে বেঞ্চ থেকে উঠে এসে একাধিক গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হয়েছেন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন দেনিস উন্দাভ ও ইয়োয়ান মানজাম্বি।
অন্যদিকে, কাতারের হয়ে সান্ত্বনার গোল করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অধিনায়ক হাসান আল-হাইদোস। বিশ্বকাপে গোল করা মাত্র দ্বিতীয় কাতারি ফুটবলার তিনি। এর আগে ২০২২ বিশ্বকাপে দেশের প্রথম বিশ্বকাপ গোলদাতার মর্যাদা পেয়েছিলেন মোহামেদ মুন্তারি।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular