ক্রীড়া ডেস্ক : প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের বিদায় ইউরোপীয় ফুটবলে এক বড় ধাক্কা।
ফিফা বিশ্বকাপে আরও এক বড় অঘটনের সাক্ষী থাকল ফুটবল দুনিয়া। শেষ ৩২ পর্ব থেকে ছিটকে গেল নেদারল্যান্ডসও (Netherlands Football Team)। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করল মরক্কো।




