ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা!

নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা!

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুশ্চিন্তায় পড়েছে থ্রি লায়ন্সরা। দলের দুই তারকা মার্ক গেহি ও ডেক্লান রাইসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি কোচ থমাস টুখেলের পরিকল্পনা ও কৌশলে বড় প্রভাব ফেলতে পারে। 

সেন্টার-ব্যাক মার্ক গেহি বর্তমানে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। চোটের কারণে দলের অনুশীলনেও নামতে পারেননি তিনি। তবে গেহি খেলতে না পারলে বিকল্প ব্যবস্থা প্রস্তুত আছে। অভিজ্ঞ জন স্টোন্স ও ড্যান বার্ন ব্যাক-আপ হিসেবে তৈরি আছেন। 

দুশ্চিন্তা আছে মিডফিল্ডের বড় ভরসা ডেক্লান রাইসকে নিয়েও। অসুস্থতার কারণে তিনি শেষ দুই দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়েই হ্যামস্ট্রিং ও পিঠের ব্যথায় ভুগছেন এই আর্সেনাল তারকা। অবশ্য কোচ টুখেল আশাবাদী, ম্যাচের আগেই গেহি ও রাইস সুস্থ হয়ে উঠবেন।

ইংল্যান্ড শিবিরের জন্য একমাত্র স্বস্তির খবর রিস জেমসের ফেরা। দীর্ঘ বিরতির পর তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন। নরওয়ের বিপক্ষে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের পর থেকেই মাঠের বাইরে ছিলেন এই রাইট-ব্যাক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular