ঢাকা  সোমবার, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedকুড়িল বিশ্বরোডে YADEA-এর শোরুম উদ্বোধন

কুড়িল বিশ্বরোডে YADEA-এর শোরুম উদ্বোধন

বাণিজ্য ডেস্ক: ঢাকার কুড়িল বিশ্বরোডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম ‘ওয়াইডি মেশিনস লিমিটেড’।

নতুন এই শোরুমের মাধ্যমে কুড়িল ও আশপাশের এলাকার গ্রাহকরা YADEA-এর বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পছন্দের মডেল কেনার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Runner Automobiles PLC-এর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড YADEA-এর চিফ ফাইন্যান্স অফিসার সুনন্দ দত্ত, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ন্যাশনাল সেলস ম্যানেজার আসিবুল ইমরানসহ YADEA-এর অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ‘ওয়াইডি মেশিনস লিমিটেড’-এর সিইও এ বি এম ফিরোজ এবং জেনারেল ম্যানেজার শাহ আলম বিলাশ।

Runner Automobiles PLC বাংলাদেশে YADEA ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। বিশ্বব্যাপী ইলেকট্রিক দুই চাকার যানবাহনের ক্ষেত্রে YADEA একটি সুপরিচিত ব্র্যান্ড। পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহনব্যবস্থার প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ইলেকট্রিক স্কুটারের ব্যবহার ও চাহিদা বাড়ছে।

শোরুমটিতে YADEA-এর বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার সরাসরি দেখার পাশাপাশি প্রতিটি মডেলের ফিচার, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে। একই সঙ্গে গ্রাহকরা শোরুম থেকেই নিজেদের পছন্দের মডেল কিনতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular