ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার সুবিধা

ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার সুবিধা

অর্থনীতি ডেস্ক: ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ারের জন্য ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার সুবিধার ব্যবস্থা করল ব্র্যাক ব্যাংক ব্র্যাক। এটি একটি নন-কনভার্টিবল, কিউমুলেটিভ, ফুললি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার সুবিধার ব্যবস্থা করেছে, যা বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম রিডিমেবল প্রেফারেন্স শেয়ার লেনদেন।

১৩ মে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত একটি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংক ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য সফলভাবে ৫০০ কোটি টাকার লেনদেনটি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়। এই লেনদেনে ব্র্যাক ব্যাংক লিড অ্যারেঞ্জার এবং এজেন্ট হিসেবে কাজ করেছে এবং এতে দ্য সিটি ব্যাংক পিএলসি ও উত্তরা ব্যাংক পিএলসি অংশগ্রহণ করেছে।

পাঁচ বছর মেয়াদী এই সুবিধাটি ইস্যুকারী এবং অংশগ্রহণকারী উভয় বিনিয়োগকারীর দীর্ঘমেয়াদী স্বার্থ সমন্বয়ের জন্য ডিজাইন করা হয়েছে। এই অর্থ ইউনাইটেড গ্রুপের আসন্ন উন্নয়ন ও সম্প্রসারণ উদ্যোগে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ বলেন, “বিশ্বস্ত দেশীয় অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা মোকাবেলা এবং বাংলাদেশের শিল্পোন্নয়নকে টেকসই করার জন্য শক্তিশালী স্থানীয় ব্যাংকিং সহযোগিতা এবং উদ্ভাবনী আর্থিক সমাধান অপরিহার্য।”

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই যুগান্তকারী লেনদেনটি বাংলাদেশের পুঁজিবাজারের ক্রমবর্ধমান পরিপক্কতা এবং বৃহৎ ও জটিল অর্থায়ন সমাধান কাঠামো তৈরিতে ব্র্যাক ব্যাংকের সক্ষমতাকে প্রতিফলিত করে। আমরা উদ্ভাবনী আর্থিক উপকরণের মাধ্যমে রূপান্তরমূলক প্রকল্পগুলোকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সক্ষম করে।”

তিনি আরও বলেন যে, ব্র্যাক ব্যাংক জ্বালানি, অবকাঠামো এবং শিল্প উন্নয়নসহ বিভিন্ন খাতে বৃহৎ পরিসরে অর্থায়নে তার দক্ষতা ক্রমাগত শক্তিশালী করেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উত্তরা ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবুল হাশেমও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular