ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডা. রানার উদ্যোগে কুরআন খতম

গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডা. রানার উদ্যোগে কুরআন খতম

গফরগাঁও( ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী সুস্থতা ও নেক হায়াত কামনা করে কুরআন খতমের আয়োজন করা হয়। উপজেলার পাগলা থানার বারইহাটি এবি আর দারুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের শতাধিক শিক্ষার্থী কোরআন খানীতে অংশ নেয়। এছাড়াও আঙ্গারী ফাজিল মাদ্রাসা মাঠে হাজারো জনতার উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা এই কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

কুরআন খতম শেষে ডা. মোফাখখারুল ইসলাম রানা শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্ন ভোজে আংশগ্রহন করেন।পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বিকেলে আঙ্গারী ফাজিল মাদ্রাসা মাঠে হাজারো জনতার উপস্থিতিতে আরো একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে ডা. মোফাখখারুল ইসলাম রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপামর মানুষের  ভালোবাসা ও প্রার্থনায় রয়েছেন।তিনি সর্বদা আলেম সমাজ এবং ইসলামকে সম্মান করতেন। আজ এই ক্রান্তিকালে উনার জন্য সকলে উদাত্তকণ্ঠে দোয়া করছেন।দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular