ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পরে রাকিবুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পরে তাঁর মৃত্যু হয়েছে। শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে স্টেশন ছাড়ার পরপরই আউটার সিগন্যালের কাছে দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত রাকিবুল উপজেলার অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের হায়দারুল ইসলামের ছেলে।
নিহতের চাচাতো ভাই রিপন মিয়া জানান, রাকিবুল ইসলাম এক বছর যাবত মানসিক ভারসাম্যহীন।
শ্যামগঞ্জ রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামগঞ্জ স্টেশন থেকে গৌরীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মহুয়া ট্রেনে স্টেশনের আউটার সিগন্যালে কাছে কাটা পড়ে মারা যায় রাকিবুল। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলো বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular