ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহদীর্ঘ ২২ বছর পর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক...

দীর্ঘ ২২ বছর পর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত

গফরগাঁও (ময়মনসিংহ): প্রতিনিধিঃ

দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গফরগাঁও সরকারি কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) দুপুর ২টা থেকে কলেজ অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. ফাহিম মিয়া ২১০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মুহিদুল ইসলাম মাহিদ ২১১ ভোট পেয়ে বিজয়ী হন। গফরগাঁও সরকারি কলেজ শাখার চার শতাধিক কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে তাদের আগামী নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পায়। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী গফরগাঁও সরকারি কলেজে ছাত্র রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার উদাহরণ তৈরি হলো।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন। প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন।

কাউন্সিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলার টিম প্রধান মো. শাকির আহম্মেদ,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত হোসেন সজিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন।

নেতৃবৃন্দ বলেন, নবনির্বাচিত নেতৃত্ব ছাত্রদলকে আরও সংগঠিত,গতিশীল ও ছাত্রবান্ধব করবে। এই কাউন্সিল গফরগাঁও কলেজে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করল।
এর আগে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular