নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ভিয়েনতিয়েনের নিউ লাওস ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে প্রতিপক্ষের জালে সমান ৪টি করে গোল দিয়েছেন বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
২০ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন শিখা সিনহা। কর্নার থেকে ভেসে আসা বলে ফাঁকায় হেডে লক্ষ্যভেদ করেন তিনি। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্তি মার্ডি। তার বাঁ পায়ের কর্নার বাঁক খেয়ে দূরের পোস্টের মাঝে লেগে জড়িয়ে যায় জালে।
মিনিট তিনেক পর শান্তি মার্ডির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে জাল কাঁপান নবীরন। প্রথমার্ধের যোগ করা সময়ে সাগরিকার পাস ধরে দৃষ্টিনন্দন প্লেসিং শটে ম্যাচে নিজের প্রথম গোল পেয়ে যান তৃষ্ণা।
৭২ মিনিটে সাগরিকার পা থেকে আসে দলের ষষ্ঠ গোল। এর মিনিট দশেক পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। তার হ্যাটট্রিক গোলের নেপথ্যে ছিলেন সেই সাগরিকা। মধ্যমাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন তিনি। বল পেয়ে অনায়াসে তা জালে জড়িয়ে তৃষ্ণা।
যোগ করা সময়ে বাংলাদেশ অষ্টম ও শেষ গোলের দেখা পায়। মুনকি আক্তার জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপান।



