ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeপ্রবাস জীবনমেরিল্যান্ডে বিএনপির উদ্যেগে ৫ আগস্ট উদযাপন

মেরিল্যান্ডে বিএনপির উদ্যেগে ৫ আগস্ট উদযাপন

ডেস্ক নিউস, ৫ই আগস্ট ফ্যসিস্ট বিদায়ের আর জুলাই সনদের মহান স্মৃতি উদযাপন ও উৎসব । প্রায় প্রতিটি স্টেটে সভা, সমাবেশ, র‌্যালী, সেমিনারসহন নানান আয়োজনের মধ্য দিয়ে বিশেষ করে মেরিল্যান্ড স্টেট বিএনপি অনেক কর্মসূচি হাতে নেয় তার মধ্যে সমাবেশ, কমিউনিটির মাঝে খাবার বিতরন সহ গঠনমূলক কিছু কর্মসূচি।

‘‘মেরিল্যান্ড স্টেট” বিএনপির সভাপতি সাইদ খানের সভাপতিত্বে এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ কাজল সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাববানী নয়ন বাংগালি, বিশেষ অতিথি ছিলেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি জনাব নেসার আহম্মেদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, কাউনটি বিএনপির সভাপতি বিটান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো সোহাগ, তানভির হাসান ,আফরিন লিয়ানা,আব্দুল মোতালেব মামুন, প্রচার সম্পাদক মো রায়হান প্রমূখ।

প্রধান অতিথি নয়ন বাংগালি তার বক্তব্যে বলেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা ফ্যসিসট বিদায় করেছি, নির্বাচন এর দাবী করেছি, নির্বাচন ও হবে এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে কিন্তু কাংখিত লক্ষে পৌঁছানোর জন্য প্রয়োজন বিশাল এই কর্মী বাহিনীর উন্নত মানসিকতা, সততা ও দলের মূলধারার চিন্তার সাথে সামঞ্জস্য রেখে পথ চলা। নয়ন বাংগালী বলেন শুধু মনোনয়নের দৌড়ে রেষারেষি করলেই হবে না — ধানের শীষ একটি পবিত্র প্রতিক যা দিয়েছে মওলানা ভাষানী, শহীদ জিয়া এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মর্যাদা রক্ষা করতে হবে বিজয়ের মাধ্যমে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular