ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবুধবারের দুই রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ড ও বেলজিয়ামের জয়

বুধবারের দুই রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ড ও বেলজিয়ামের জয়

ক্রীড়া ডেস্ক : চলতি বিশ্বকাপে সবচেয়ে রুদ্ধশ্বাস রাত হয়ে রইল বুধবার। পরপর দুই ম্যাচে গোল করে এগিয়ে গিয়েছিল আফ্রিকার দুই দেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে নাটকীয় পটবদল হয়।

প্রত্যাবর্তন ঘটিয়ে জিতল ইংল্যান্ড ও বেলজিয়াম। ডি আর কঙ্গোর বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে পড়েও হ্যারি কেনের জোড়া গোলে ইংল্যান্ড জেতে ২-১ ব্যবধানে। 

ম্যাচের শুরুটা দুরন্তভাবে করেছিল সেনেগাল। কিক অফের পর ২৪ মিনিটের মাথায় গোল করে সেনেগালকে এগিয়ে দেন হাবিব দিয়ারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল করেন ইসমাইলা সার । ২-০ গোলে এগিয়ে যায় সেনেগাল। গোটা গ্যালারিতে তখন সেনেগালের ভক্ত-সমর্থকেরা উৎসব শুরু করে দিয়েছেন।

ম্যাচের ৯০ মিনিট দাপট দেখায় সেনেগালই। কিন্তু শেষে ৩ মিনিটে (৮৬ ও ৮৯) ২ গোল করে ম্যাচে নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় বেলজিয়াম। বেলজিয়ামের নাটকীয় জয় এল অতিরিক্ত সময়ের ১২৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে। গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করে দেন ইউরি তিলেমান্স। বিশ্বকাপে বেলজিয়ামের দৌড় রাউন্ড অফ থার্টি টু-তেই শেষ না হয়ে পৌঁছে গেল শেষ ষোলোয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular