ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি

ইতিহাস গড়ার পথে হন্ডুরাসের রেফারি

ক্রীড়া ডেস্ক: সান্তা ক্লারার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আজ (১৩ জুন) রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কাতার। ম্যাচটি ফুটবল মাঠের লড়াইয়ের পাশাপাশি এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ, যার মাধ্যমে দেশটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

৩৪ বছর বয়সি মার্তিনেজ ২০১৭ সাল থেকে ফিফা তালিকাভুক্ত রেফারি হিসেবে কাজ করছেন। কাতার-সুইজারল্যান্ড ম্যাচটি পরিচালনার মাধ্যমে তিনি প্রথম হন্ডুরিয়ান হিসেবে ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালনের কীর্তি গড়বেন।

হন্ডুরাসের বাসিন্দা সাইদ মার্তিনেজ মাঠে মোটেও নরম মনের রেফারি নন। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত ক্যারিয়ারে ১৬৫টি ম্যাচ পরিচালনা করে তিনি ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, ম্যাচ প্রতি গড়ে ৪.১৭টি করে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। তার এই পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি মাঠে কতটা কঠোর। তবে অযথা লাল কার্ড দেখানোর প্রবণতা তার নেই।

কনকাকাফ অঞ্চলের বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। তিনি ২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপ ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনাল পরিচালনা করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular