এবারের বিশ্বকাপ থেকে পয়েন্ট টেবিল নির্ধারিত হচ্ছে অলিম্পিক পদ্ধতিতে।
অলিম্পিক পদ্ধতি
যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে পর্যায়ক্রমে নিচের নিয়মগুলো অনুসরণ করা হবে:
১. হেড-টু-হেড ম্যাচ: সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে অর্জিত পয়েন্ট। ২. হেড-টু-হেড ম্যাচের গোল ব্যবধান: নিজেদের মধ্যকার ম্যাচে গোল ব্যবধান।
৩. হেড-টু-হেড ম্যাচে করা গোলসংখ্যা: নিজেদের মধ্যকার ম্যাচে দেওয়া গোলসংখ্যা।
৪. সামগ্রিক গোল ব্যবধান: গ্রুপের সব কটি ম্যাচ মিলিয়ে গোল ব্যবধান।
৫. গ্রুপে মোট করা গোলসংখ্যা: পুরো গ্রুপ পর্বে দেওয়া মোট গোল।
৬. কম লাল কার্ড: যে দল কম লাল কার্ড পেয়েছে।
৭. কম হলুদ কার্ড: যে দল কম হলুদ কার্ড পেয়েছে।
৮. ফিফা র্যাঙ্কিং: সবশেষে দেখা হবে ফিফা র্যাঙ্কিং।




