আবুল কাশেম রুমন,সিলেট প্রতিবেদক: এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট দেখা দিয়েছে। সিলেট শহর কিংবা গ্রাম পর্যায়ে এলপিজির চাহিদা থাকাতে ব্যাপক সাড়া জাগিয়ে দিয়েছে ওই ধরণের গ্যাস সিলিন্ডারের।
সরকার নির্ধারিত মূল্য কার্যকর না হওয়ায় সিলেটে ১২ কেজির একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার কিনতে হচ্ছে ২২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। ফলে প্রতিটি সিলিন্ডারে গ্রাহককে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩৬৩ থেকে ৬৬৩ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।
সিলেটে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট সংকট ক্রমেই গভীর হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য কার্যকর না হওয়ায়, গ্রাহকদের জন্য সিলিন্ডার কেনা হয়ে উঠেছে একটি বড় চ্যালেঞ্জ। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানে ২২০০ থেকে ২৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা বিইআরসির নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি।
এলপিজি পরিবেশকদের দাবি, পরিবহন খরচ, গুদামভাড়া এবং অন্যান্য পরিচালন ব্যয়ের কারণে তারা নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করতে পারছেন না। ফলে ভোক্তাদের জন্য এই সংকট আরও বাড়ছে। সিলেটের গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ, যেখানে সিলিন্ডার ২৫০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
এদিকে, এলপি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতি কমিশন বাড়ানোর দাবি জানিয়েছে। তাদের মতে, পরিবহন ও অন্যান্য খরচের কারণে বর্তমান কমিশন ৫০ টাকায় থাকা কঠিন হয়ে পড়েছে। তারা বিইআরসিকে চিঠি দিয়ে বাজারে মূল্যসংক্রান্ত অস্থিতিশীলতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
সরকারের নির্ধারিত দাম বাস্তবায়ন এবং পরিবেশকদের দাবি মেনে নেওয়া না হলে, সাধারণ মানুষের ওপর এই সংকটের চাপ অব্যাহত থাকবে। ভোক্তাদের ন্যায্যমূল্যে গ্যাস পাওয়ার অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।




