নিউজ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি বাংলাদেশ, পাবজির অফিসিয়াল ডিভাইস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। সম্প্রতি যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয় পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশন। এতে গেমার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এক অনন্য গেমিং অভিজ্ঞতার সুযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি।
এই আয়োজনের মাধ্যমে পাবজি মোবাইল ফ্ল্যাশ নামক এক বিশেষ সংস্করণ উন্মোচন করা হয়, যার ফলে জনপ্রিয় এই মোবাইল গেমটি সাধারণ ও সাশ্রয়ী মূল্যের ডিভাইসেও নির্বিঘ্নে খেলা যাবে। মোবাইল গেমিংকে সবার জন্য আরও সহজলভ্য করতে সংস্করণটি তৈরি করা হয়েছে।
মেমোরির খরচ বৃদ্ধির কারণে বর্তমানে স্মার্টফোনের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে পাবজি মোবাইল ফ্ল্যাশের মাধ্যমে এন্ট্রি-লেভেল ডিভাইসসহ শাওমির বিভিন্ন স্মার্টফোনে উন্নত গেমিং অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে যমুনা ফিউচার পার্কের দর্শনার্থীরা শাওমির সর্বশেষ ডিভাইস রেডমি নোট ১৭, রেডমি ১৭ ও রেডমি প্যাড ২ ৯.৭-ইঞ্চি ব্যবহার করে সরাসরি পাবজি মোবাইল ফ্ল্যাশ খেলার অভিজ্ঞতা নেন।
গেমিং অভিজ্ঞতার পাশাপাশি, অ্যাক্টিভেশন ভেন্যুতে একটি বিশেষ বুথ স্থাপন করে শাওমি। সেখানে ব্র্যান্ডটির সর্বশেষ এআইওটি পণ্য ও টিভি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে প্রযুক্তিপ্রেমীরা শাওমির বিস্তৃত স্মার্ট ইকোসিস্টেম সম্পর্কে জানার সুযোগ লাভ করে।
শাওমি সম্পর্কে বিস্তারিত জানতে শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।
উল্লেখ্য, ২০১০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত শাওমি করপোরেশন ২০১৮ সালে হংকং স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত হয়। এটি কনজ্যুমার ইলেকট্রনিক্স ও স্মার্ট ম্যানুফেকচারিং প্রতিষ্ঠান। শাওমি ২০১৮ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে এবং দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।



