২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ দিকে চলে আসায় ‘কে’ গ্রুপের সমীকরণ এখন বেশ আকর্ষণীয় মোড় নিয়েছে। ‘কে’ গ্রুপে পর্তুগালের সঙ্গে ‘বিশেষ’ সুবিধাজনক অবস্থানে আছে কলম্বিয়া।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শীর্ষ দল হতে শেষ ম্যাচে ড্র করলেই চলবে কিন্তু পর্তুগালকে জিততেই হবে। কলম্বিয়া এবং পর্তুগাল ইতিমধ্যেই গাণিতিকভাবে শেষ ৩২ (নকআউট পর্ব) নিশ্চিত করে ফেলেছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মধ্যকার মুখোমুখি লড়াই নির্ধারণ করবে নকআউট পর্বে তারা কোন পথে এগোবে এবং কাদের মুখোমুখি হবে।
বর্তমানে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লাতিন আমেরিকার পরাশক্তি কলম্বিয়া। ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে ১ পয়েন্ট নিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) রয়েছে তৃতীয় স্থানে এবং কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে অবস্থান করছে উজবেকিস্তান।




