ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাতিন দেশের সুতোয় গাঁথা বালোগান

তিন দেশের সুতোয় গাঁথা বালোগান

ক্রীড়া ডেস্ক: মা–বাবা নাইজেরিয়ান। জন্মসূত্রে যুক্তরাষ্ট্র আর বেড়ে ওঠা ইংল্যান্ডে। তিন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ পেয়ে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ফোলারিন বালোগান নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে গতকাল অভিষেক হয়েছে বালোগানের। প্রথম ম্যাচেই জোড়া গোল করে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানের বড় জয় এনে দেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার, জিতে নেন ম্যাচসেরার পুরস্কারও।

এই জোড়া গোল মার্কিন ফুটবল ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের পর এই প্রথম কোনো মার্কিন খেলোয়াড় বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular