ক্রীড়া ডেস্ক: আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই জয়ের মাধ্যমে ইতিহাস বদলানো এবং ফাঁড়াও কাটালো নাগেলসম্যানের শিষ্যরা।
২০১৪ সালের বিশ্বকাপ জেতার পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি জার্মানি। তবে এবার সেই ফাঁড়া কাটাতে সক্ষম হয়েছে তারা।
অবশ্য এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দেয়া জার্মানির শুরুটা আজ ভালো ছিল না।
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান শিবির। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে আনে। দ্রুতই ফল পান তিনি। ম্যাচের ৬৮ মিনিটে ডেনিজ উনদাভের গোলে সমতায় ফেরে জার্মানরা। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। তারা দুজনেই বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন। শেষ মুহূর্তে যোগ করা সময়ে জয়সূচক গোলটিও করেন উনদাভ।




