মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী, দিনাজপু
শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি সার্বজনীন শ্রীশ্রী বোল্লাকালী মন্দির প্রাঙ্গণে পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, মন্দির কমিটির সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায়সহ কমিটির অন্যান্য সদস্য।
ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত বলেন, ১২৭তম রাঙ্গামাটি সার্বজনীন বোল্লাকালী পূজা ও বউ-মেলা সফল করতে মন্দির কমিটি এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
১০ দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য আর গ্রামীণ উৎসবের মেলবন্ধনে রাঙ্গামাটির বোল্লাকালী পূজা ও বউ-মেলা এখন স্থানীয় মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।



