ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারাজবাড়ীতে দুধ-গোসল করে হলেন ইরানের সমর্থক

রাজবাড়ীতে দুধ-গোসল করে হলেন ইরানের সমর্থক

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আলাল মোল্লা (৫০) দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় সোমবার রাত ৯টার দিকে ওই ব্যতিক্রমী ঘটনা ঘটে। হামিদ মৃধার হাট বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলাল মোল্লা দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষে তাঁর অবস্থানের কথা ঘোষণা দেন। তাঁর এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও কৌতূহলে পরিণত হয়। বাজারে উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবে দেখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular