ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসমর্থকদের মাতামাতি থামাতে মেক্সিকো সিটিতে মদ বিক্রি বন্ধ

সমর্থকদের মাতামাতি থামাতে মেক্সিকো সিটিতে মদ বিক্রি বন্ধ

ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার। ‘ড্রাই ল্যা’ বা এই মদ্যপান বিরোধী আইন কার্যকরের মূল উদ্দেশ্য, গত সপ্তাহের মতো বিশৃঙ্খল পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করা। 

এর আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। এশিয়ান গোলরক্ষকের এক অবিশ্বাস্য ভুলের সুযোগ নিয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিটও নিশ্চিত করে স্বাগতিকরা।

‘এ’ গ্রুপের সেই দ্বিতীয় ম্যাচের পর মেক্সিকান সমর্থকদের বাঁধভাঙা উদ্‌যাপনে সিটির কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল প্রায় ৪ লাখ মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, সেই উৎসবের পর রাস্তাঘাটে প্রায় ৪০ টন আবর্জনা স্তূপ হয়ে পড়েছিল। আজ ইউরোপীয় প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচের পর একই পরিস্থিতির আশঙ্কা করছে প্রশাসন। ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আজ স্থানীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular