ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসিএমপিতে একযোগে ৬ ডিসির দায়িত্ব বদল

সিএমপিতে একযোগে ৬ ডিসির দায়িত্ব বদল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে ছয়জন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বিভিন্ন বিভাগ ও জোনে পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বিপিএমকে সিএমপির উত্তর জোনে পদায়ন করা হয়েছে। ট্রাফিক পশ্চিম জোনের ডিসি নিষ্কৃতি চাকমাকে দেওয়া হয়েছে ট্রাফিক বন্দর জোনের দায়িত্ব। পশ্চিম জোনের ডিসি মো. আলমগীর হোসেনকে পদায়ন করা হয়েছে বন্দর জোনে।
এ ছাড়া এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনে, উত্তর জোনের ডিসি মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং বন্দর জোনের ডিসি আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব বুঝে নিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular