ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeব্যবসা/বাণিজ্যআরএমআইএলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আরএমআইএলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্য ডেস্ক: আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরএমআইএল) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‘একসঙ্গে গড়ি সমৃদ্ধ আগামী’ প্রতিপাদ্যে সম্প্রতি ঢাকার একটি হোটেলে এ সম্মেলন হয়।

দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ শতাধিক পরিবেশক অংশ নেন। সম্মেলনে প্রতিষ্ঠানের চলমান ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণ, নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশকদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এসময় ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পরিবেশকদের ‘বেস্ট বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী।

এসময় তিনি বলেন, ‘আমাদের ব্যবসার সম্প্রসারণ ও সাফল্যের পেছনে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘বাজারের পরিবর্তন ও গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ও উদ্ভাবনী পণ্য বাজারে আনা এবং গ্রাহকসেবার মান বাড়াতে আমরা গুরুত্ব দিচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার নতুন সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই।’

সম্মেলনে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএমআইএলের বিজনেস ইউনিট হেড ইঞ্জিনিয়ার সঞ্জয় বিশ্বাস, হেড অব সেলস আব্দুল কুদ্দুস মিয়া, হেড অব মার্কেটিং শরিফুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular