ক্রীড়া ডেস্ক: কেপ ভার্দে আর্জেন্টিনাকে সর্ষেফুল দেখিয়ে ছাড়ল।
১১১তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড বোর্জেসের হাতে লেগে জালে না জড়ালে যে শেষের ছবিটাই বদলে যেতে পারত। ৩–২ গোলের জয়ে শেষ ষোলোয় হয়তো ওঠা হতো না আর্জেন্টিনার।
১২০ মিনিটের এক মহাকাব্য রচনা হয়ে গেল এক পরিশ্রমী ক্ষুদে জাতিস্বত্বার প্রতিনিধি দলের দাপুটে লড়াইয়ে। কেপ ভার্দে এলো নিজেদের দলীয় উৎকর্ষতা দেখিয়ে বীরের বেশে বিদায় নিল।




