ক্রীড়া ডেস্ক : জাপানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষপর্যন্ত প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল ফুটবল দল।
‘শেষ ৩২’ পর্বে তারা জাপানের বিরুদ্ধে খেলতে নেমে সাম্বা ব্রিগেড ২-১ গোলে জয়লাভ করল।
এই ম্যাচে ২৯ মিনিটে কাইসু সানোর গোলে এগিয়েছিল জাপান। কিন্তু, দ্বিতীয়ার্ধে ব্রাজিলের মুহূর্মুহূ আক্রমণে জাপান রক্ষণ কার্যত ভেঙে চুরমার।
৫৬ মিনিটে ব্রাজিলের হয়ে সমতা ফেরালেন ক্যাসেমিরো। একটা সময় মনে হচ্ছিল, এই ম্যাচটা ১-১ গোলে ড্র হবে এবং অতিরিক্ত সময়ে খেলা গড়াবে।
কিন্তু, ৯০+৫ মিনিটে জাপানের হৃদয় ভেঙে দিলেন মার্তিনেলি। সাম্বা বাহিনীর হয়ে তিনি জয়সূচক গোল করেন।
গোটা বিশ্বের ব্রাজিল সমর্থকরা আপাতত উল্লসিত।




