ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’

রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’

আগামীকাল ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদরিচ এর দেখা হয়ে যাচ্ছে ফুটবল মাঠে, পর্তুগাল আর ক্রোয়েশিয়ার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে। হয়তো এটাই বড় কোনো মঞ্চে তাঁদের শেষ দেখা!

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছেন, স্টেডিয়ামে এমন পরিবেশ তৈরি করতে যাতে দলটি ঘরের মাঠে খেলার অনুভূতি পায়।

৪০ বছর বয়সী তারকা লুকা মদ্রিচের নেতৃত্বাধীন শক্তিশালী ও অভিজ্ঞ ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে রবার্তো মার্তিনেসের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে টরন্টোতে।

ম্যাচটির সঙ্গে পর্তুগিজ ফুটবলের আবেগও জড়িয়ে আছে। গত বছর স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরোয়ার্ড দিওগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী এই ম্যাচের দিনেই পড়েছে।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পর্তুগালের পতাকা ও প্রার্থনার ইমোজি দিয়ে একটি ছবি পোস্ট করেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘আমাদের ঘরের মাঠের অনুভূতি এনে দাও।’

এর আগে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজের ২৫তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন রোনালদো। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের পাশে জায়গা করে নেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার বিশ্বকাপ ম্যাচসংখ্যা ২৯।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular