ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহসকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান ” ...

সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান ” নান্দাইলে বিএনপি প্রার্থী – ইয়াসের খান চৌধুরী

জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
১৫৩ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপি’র আহব্বায়ক ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি’র সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভূলে গিয়ে ধানের শীষ প্রতীকে কাজ করার জন্য সকলকে আহব্বান জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারে বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হলে সাংবাদিকদের সুরক্ষা সহ তাদের দাবী-দাওয়া সংসদের প্রথম অধিবেশনে তুলে ধরবেন বলে জানান।

এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তাদের প্রতিনিধি হিসেবে আমাকে ধানের শীষের প্রতীক উপহার দিয়েছেন। আমি যেন সেই প্রতীক নিয়ে বিজয়ী হতে পারি। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় আমি নান্দাইলে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করার পাশাপাশি নান্দাইলকে জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত উপজেলা হিসাবে গড়ে তুলবো, ইনশাল্লাহ। ইতিমধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের বিজয় লক্ষ্যে আমি নান্দাইলের ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে উঠান বৈঠক সহ পথসভা, জনসভা এবং মানুষের দুয়ারে দুয়ারে গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছি।

এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক নামজুল হাসান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, বিএনপি নেতা এমএ আলমগীর সরকার, বাবুল হোসেন সহ নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular