ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসৌরভীর হ্যাটট্রিকে বাঁচল শিরোপার আশা

সৌরভীর হ্যাটট্রিকে বাঁচল শিরোপার আশা

ভারতের বিপক্ষে হারটি ব্যাকফুটে ফেলে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলকে। প্রতি ম্যাচই এখন ফাইনাল ধরে খেলতে হচ্ছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যদের। বুধবার যেমন নেপালের বিপক্ষে হারলেই শেষ হতো শিরোপার লড়াই। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সৌরভী আকন্দের হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ।

এই জয়ে শিরোপার আশা টিকে রইল বাংলাদেশের মেয়েদের। তারা পরবর্তী দুই ম্যাচ খেলবে ভুটান ও ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে সহজে জেতার প্রত্যাশা করতে পারে মেয়েরা। ওই ম্যাচে জিতলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জমতে পারে শিরোপার লড়াই। এবারের সাফে একে অপরের বিপক্ষে দু’বার মুখোমুখি হওয়ার পর সর্বাধিক পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular