ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জিতলে বাংলাদেশের জন্য হিসাবটা অনেক সহজ হতো। শেষ পর্যন্ত তা হয়নি। তবে এখনই ছিটকে যায়নি টাইগাররা। সুপার ফোরে যেতে হলে মেলাতে হবে নানা সমীকরণ।

আজ নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকে থাকতে হলে প্রথম শর্তই হলো জয়। তবে আফগানদের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। তার ওপর এই ম্যাচের ভেন্যু অনেকটা আফগানিস্তানের হোম কন্ডিশনের মতোই।

এই ম্যাচে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকেও। ইতোমধ্যে ২ ম্যাচে ২ জয় নিয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানদের হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি সুপার ফোরে যাবে লঙ্কানরা। সে ক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই মিলবে সুপার ফোরের টিকিট।

কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তবে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন হিসাব যাবে রান রেটে। আর এ জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান দু’দলই বাংলাদেশ থেকে এগিয়ে। তাই আফগানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

অন্যদিকে আজ যদি হেরে যায় বাংলাদেশ, সব হিসাবই ফিকে হয়ে যাবে। কারণ ২ পয়েন্ট নিয়েই থেমে যেতে হবে। তখন আফগানিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগেই তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। ফল যাই হোক, সুপার ফোরের লড়াইয়ে থাকবেনা বাংলাদেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular