ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বিজিবির সিপাহী দুর্জয় হাজং এর স্বর্ণ পদক অর্জন

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বিজিবির সিপাহী দুর্জয় হাজং এর স্বর্ণ পদক অর্জন

নিউজ ডেস্ক: ৪১তম পুরুষ জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বিজিবির সিপাহী দুর্জয় হাজং এর স্বর্ণ পদক অর্জন: রানার আপ বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিপাহী দুর্জয় হাজং ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছে। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৪১তম পুরুষ সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিজিবি পুরুষ ভারোত্তোলন দল ০১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ০২টি তাম্র পদক পেয়ে দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এই ০৫টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular