ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাতিন দাবি না মানলে ক্রিকেট বয়কট

তিন দাবি না মানলে ক্রিকেট বয়কট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। আজকের মধ্যে তিনটি দাবি মানা না হলে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠক অ্যাসোসিয়েশনের একাংশের পক্ষ থেকে। বিতর্কিত নির্বাচন হলে কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে ক্লাবের অংশগ্রহণ থাকবে না বলে লিখিত বক্তব্যে তুলে ধরেন সংগঠনটির কর্মকর্তারা।

মতিঝিলের ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত শনিবারের সংবাদ সম্মেলনে ‘বিসিবির নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’– এই ব্যানারে ঢাকার
৪৮টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যেখানে লিখিত বক্তব্যে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ৬ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বৃদ্ধি, অথবা অ্যাডহক কমিটি গঠন বা নির্বাচন পুনঃতপশিল ঘোষণা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে লিগ বয়কটের মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মাসুদুজ্জামান বলেন, ‘পথটা খোলা। ওই দিনই (বৃহস্পতিবার) খুলে দিয়েছিলাম। কিন্তু সাড়া না পাওয়ায় আজ এই জায়গায় বসা।’

বিসিবির নির্বাচনে ১৫টি ক্লাবের ভোটাধিকার কেড়ে নেওয়ায় এই সংকটের সূত্রপাত। তৃতীয় বিভাগ বাছাই লিগ খেলে উন্নীত হওয়া ক্লাবগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩০ সেপ্টেম্বর ওই ক্লাবগুলোর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে রিট করেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। আদালত কাউন্সিলরশিপের ওপর স্থগিতাদেশ দেন। এর প্রতিবাদে তামিম ইকবালের প্যানেলের ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। শুক্রবার রাতে লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুৎফর রহমান বাদল, রেগুলার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মোহাম্মদ মঞ্জুরুল আলম ও রাজশাহী বিভাগের হাসিবুল আলম বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শনিবার প্রার্থিতা প্রত্যাহার করেন কাঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবের কাউন্সিলর মেজর (অব.) ইমরোজ আহমেদ। এই চার প্রার্থী নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিলেও ব্যালট পেপারে নাম থাকবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। রূপগঞ্জের কাউন্সিলর বাদল জানান, নির্বাচিত হলেও পরিচালনা পর্ষদে যোগ দেবেন না। ক্লাব ক্যাটেগরির ব্যালটে ১৬ জন প্রার্থীর নাম থাকবে। পরিচালক হিসেবে নির্বাচিত হবেন ১২ জন প্রার্থী।

নির্বাচন স্থগিত করা না হলে আজ আদালতে যেতে পারেন ক্লাব কর্মকর্তারা। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২২ সেপ্টেম্বর যে রিট হয়েছিল, তারও শুনানি আজ। বিসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৮ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৫ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। এ ছাড়া আজ ১৫টি ক্লাবের বিরুদ্ধে আপিলের রায় স্থগিত চেয়ে রিট করা হতে পারে বলে জানান ক্লাব সংগঠক সৈয়দ বুরহান হোসেন পাপ্পু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular