ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাভিয়ারিয়ালের সাফল্যে সমাপ্ত লা লিগা মৌসুম

ভিয়ারিয়ালের সাফল্যে সমাপ্ত লা লিগা মৌসুম

ক্রীড়া ডেস্ক: লা লিগার শেষ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ভিয়ারিয়াল এফসি। গতকাল (২৪ মে) রাতে  নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ‘ইয়েলো সাবমেরিন’রা। এই ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল ২০২৫-২৬ লা লিগা মৌসুমে।

এটি ছিল কোচ মার্সেলিনো গার্সিয়া তোরালের শেষ ম্যাচও। বিদায়ী ম্যাচে দলকে দাপুটে জয় উপহার দিয়ে বিদায় নিলেন তিনি। ১৩ বছর পর লা লিগায় নিজেদের সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করেছে ভিয়ারিয়াল।

অন্যদিকে এটি ছিল কোচ ডিয়েগো সিমিওনের অধীনে আতলেতিকো মাদ্রিদের ৮০০তম ম্যাচ। তবে স্মরণীয় হয়ে থাকল না সেই মাইলফলক। মৌসুমজুড়ে কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশার পর লা লিগাও শেষ করল শিরোপাহীনভাবে।

 

এই মৌসুমে স্প্যানিশ শীর্ষ লিগে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। সেরা পাঁচে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল বেতিস।

ছয় নাম্বারে থেকে আসর শেষ করার সেল্টা ভিগোকে দেখা যাবে উয়েফা ইউরোপা লিগে। সপ্তম হওয়ায় ইউরোপা কনফারেন্স লিগে খেলার টিকিট পেয়েছে গেতাফে। অবনমন হয়েছে মায়োর্কা, জিরোনা এবং রিয়াল ওভেইদোর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular