ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাহাতিরঝিলে দৌড়াবেন ১৭ দেশের ৩ হাজার দৌড়াবিদ

হাতিরঝিলে দৌড়াবেন ১৭ দেশের ৩ হাজার দৌড়াবিদ

ক্রীড়া ডেস্ক: স্পোর্টস ট্যুরিজমের প্রসার এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে আগামী শুক্রবার ভোর চারটায় রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সিগনেচার স্পোর্টস ইভেন্ট ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫কে’-এর তৃতীয় আসর।

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘রান বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এই মহাযজ্ঞে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় তিন হাজার দৌড়বিদ অংশগ্রহণ করছেন। এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘রোড টু গ্লোরি’।

আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করায় এই রেস ইতিমধ্যে বৈশ্বিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেস’ (এআইএমএস) এবং ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকস’-এর স্বীকৃতি অর্জন করেছে, যা বাংলাদেশের রানিং কমিউনিটিকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে একটি বড় মাইলফলক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular