ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা১০০০তম ম্যাচ জাপান -তিউনিসিয়া

১০০০তম ম্যাচ জাপান -তিউনিসিয়া

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বিশ্ব ফুটবল। মেক্সিকোর মনট্রে স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের তিউনিসিয়া বনাম জাপানের মধ্যকার ম্যাচটি হতে যাচ্ছে পুরুষ ফিফা বিশ্বকাপের ইতিহাসের ১,০০০তম ম্যাচ।

১৯৩০ সালে উরুগুয়েতে মাত্র ১৩টি দেশ নিয়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ আজ বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরে পরিণত হয়েছে। সেই যাত্রারই এক মহিমান্বিত মুহূর্ত উদযাপিত হচ্ছে মেক্সিকোর মাটিতে, যা বিশ্বের প্রথম দেশ হিসেবে তিনবার বিশ্বকাপ আয়োজন করার কীর্তি গড়েছে।

আরও পড়ুন

https://www.dhakanews24.com/%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d/  

ফুটবল ইতিহাসের এমন একটি স্মরণীয় ম্যাচের অংশ হতে পেরে রোমাঞ্চিত দুই দলের খেলোয়াড়রাই। তিউনিসিয়ার মিডফিল্ডার ও অধিনায়ক এলিস স্কিরি বলেন, ‘বিশ্বকাপের ১,০০০তম ম্যাচের অংশ হতে পারাটা সত্যিই দারুণ প্রতীকী এবং গর্বের বিষয়।’

ইতিহাসের পাতায় নাম লেখানোর পাশাপাশি দুই দলের জন্যই ম্যাচটির গুরুত্ব অপরিসীম।

জাপান নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের  সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করে ১ পয়েন্ট নিয়ে ফুরফুরে মেজাজে আছে ‘সামুরাই ব্লু’-রা। এই ম্যাচে জয় তাদের শেষ ৩২-এর পথ সহজ করে দেবে।  

সূত্র: স্পোর্টস্টার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular