ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামুখ আড়াল করার নতুন বিতর্ক ও ফিফার নিয়ম

মুখ আড়াল করার নতুন বিতর্ক ও ফিফার নিয়ম

ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে চালু হওয়া ফিফার নতুন একটি নিয়ম ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নিয়মটি অনুযায়ী, কোনো খেলোয়াড় প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ আড়াল করে কথা বললে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। বর্ণবাদী ও অশোভন আচরণ ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম চালু করা হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে এটি বিশ্বকাপে কার্যকর করা হয়েছে।

৫-০ তে থামলো পর্তুগাল

তবে মুখ ঢেকে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা স্পষ্ট করেছেন, বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক আলাপের ক্ষেত্রে খেলোয়াড়রা হাত বা জার্সি দিয়ে মুখ ঢাকতে পারেন। সমস্যা তখনই, যখন তা উত্তপ্ত পরিস্থিতিতে করা হয় এবং কথোপকথনের বিষয়বস্তু গোপন রাখার চেষ্টা মনে হয়।

এই নিয়মে প্রথম লাল কার্ড দেখেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় তুরস্কের মের্ট মুলদুরের সঙ্গে কথা বলার সময় আলমিরন মুখ ঢেকে ফেলেন। ভিএআরের সহায়তায় তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular