ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপ্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো

প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো

ক্রীড়া ডেস্ক: প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের সামর্থ্য মরক্কোর রয়েছে বলে বিশ্বাস করেন দলের কোচ মোহামেদ ওয়াহবি। তিনি মনে করেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজনীয় সবই বর্তমান মরক্কো দলে বিদ্যমান।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবারও দারুণ ছন্দে রয়েছে। আটলান্টায় হাইতিকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ৩২ নিশ্চিত করেছে অ্যাটলাস লায়ন্সরা।

ওয়াহবি বলেন, ‘আমরা এমন একটি নতুন মানসিকতার মধ্য দিয়ে এগোচ্ছি, যেখানে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাসটি আমাদের নিজেদের মধ্যেই গড়ে তুলতে হবে।’

ব্রাজিলের কাছে হেরেও নকআউটের আশায় স্কটল্যান্ড

লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজেদের সর্বোচ্চটা দিতে হবে এবং প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করতে হবে। শতভাগ নিবেদিত থাকতে হবে। আমি আমার কাজের ওপর বিশ্বাস রাখি। বিশ্বের সেরা দল হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, তার সবই আমাদের আছে।’

গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে ব্রাজিলের পেছনে রানার্স-আপ হয়ে শেষ করেছে মরক্কো। শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular