ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাআমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো

আমরা দেশের মানুষের জন্য খেলি: জিজো

ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ইরানের সঙ্গে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে মিশর। ঐতিহাসিক এই কোয়ালিফিকেশনের পর দেশটির উইঙ্গার আহমেদ সায়েদ ‘জিজো’ জানিয়েছেন, এই প্রাপ্তিতে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। 

ম্যাচ শেষে জিজো বলেন, ‘শেষ বত্রিশে খেলার যোগ্যতা অর্জন করার পর আমি কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিই শুধু মিশরের সাধারণ মানুষের জন্য। আমরা তাদের মুখে হাসি ফোটাতে চাই।’

আজ (২৭ জুন) সিয়াটলে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র রানার্স-আপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে ‘ফারাও’রা।

ম্যাচে ইরানের সমতাসূচক গোলের পর মিশরের আক্রমণে নতুন গতি আনতে ম্যাচের ৫৭তম মিনিটে মোহাম্মদ সালাহর বদলি হিসেবে মাঠে নামেন এই প্রতিভাবান উইঙ্গার।

পরের রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া? কোনো সমস্যা নেই, যা কিছু ঘটে ভালো’র জন্যই ঘটে। আমরা দারুণ পারফর্ম করে ইতিবাচক ফল পেয়েছি এবং সুন্দরভাবে পরের রাউন্ডে পা রেখেছি। আগামীকাল থেকেই আমরা পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করব।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular