ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানরওয়েকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো ফ্রান্স

নরওয়েকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলো ফ্রান্স

ক্রীড়া ডেস্ক : নরওয়েকে উড়িয়ে দিয়ে আই-গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠলো ফ্রান্স। বোস্টনে লা ব্লুজরা ৪-১ গোলে হারিয়েছে নরওয়েকে। ফ্রান্সের তিনটি গোলই এসেছে উসমান দেম্বেলের পা থেকে। মাত্র ৩২ মিনিটের মধ্যে তিন গোল করে বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ফ্রান্সের পিএসজি তারকা।
গ্রুপ-আইয়ের শেষ ম্যাচটায় আকর্ষণ ছিলো কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দ্বৈরথ। তবে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় হালান্ডকে মাঠেই নামাননি নরওয়েজিয়ান কোচ। দুই দলেই একাধিক পরিবর্তন। 

এমবাপ্পেও ম্যাচের নায়ক নন- পার্শ্বচরিত্র। সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন উসমান দেম্বেলে। ম্যাচের মাত্র সাত মিনিটেই গোলের খাতা খোলেন দেম্বেলে। বিশ্বকাপ মঞ্চে তার প্রথম গোল। গোলের উৎস এমবাপ্পে।

দ্বিতীয় গোলটি এসেছে ১৩ মিনিট পর-ম্যাচের ২০ মিনিটে। প্রথম গোলের মতো এবারো সহায়তা করেছেন দারুণ ছন্দে থাকা এমবাপ্পে।

পরের মিনিটেই অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত নরওয়ের। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান কমান থেলো আসগার্ড। দিনটি আসলে ফ্রান্সের। দিনটি উসমান দেম্বেলের।

ফ্রান্সের তৃতীয় গোলটিও ২০২৫ এর ব্যালন ডি’অর জয়ীর। ম্যাচের মাত্র ৩২ মিনিট। বিশ্বকাপের ইতিহাসে তার চাইতে দ্রুততম সময়ে হ্যাটট্রিক আছে শুধু আর একজনেরই। ১৫৪ বিশ্বকাপে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রিয়ার স্ট্রাইকার এরিক প্রবস্ট। লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিডের পর এবারের আসরের তৃতীয় হ্যাটট্রিক।

দ্বিতীয়ার্ধে আবারো ব্যবধান কমানোর সুযোগ পায় নরওয়ে। তবে পেনাল্টি পেয়েও গোল আদায়ে ব্যর্থ ইয়ুর্গেন লারসেন। তার দূর্বল শট ফেরাতে বেগ পেতে হয়নি লা ব্লুজ গোলরক্ষকের। 

এমবাপ্পের সামনে সুযোগ মেসিকে ছুঁয়ে ফেলার। কিন্তু এই ম্যাচে গোলের দেখা পাননি ফরাসি অধিনায়ক। বরং ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়েছেন ডেসাইর ডউই।

  • ৪-১ গোলের জয়। পুরো ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পার রাখলো ফ্রান্স। দ্বিতীয় সেরা হয়ে নকআউটে উঠলো নরওয়ে।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular