ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিদেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফেরানোর উদ্যোগ

দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফেরানোর উদ্যোগ

অর্থনীতি ডেস্ক: কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানটির বেশ সুনামও ছিল। আমরা কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে পরিকল্পনা করেছি। দেশের রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল ও লাভজনক করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে’।

বিসিআইসি চেয়ারম্যান বলেন, ‘দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজকল রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার।

এসব প্রতিষ্ঠান সচল করতে বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে’।

মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ সময় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহিদ উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলার সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেনসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল তিনটার দিকে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular