ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাট্রেনের ছাদে ছিনতাইকারী হাতে প্রাণ গেল স্কুল শিক্ষকের

ট্রেনের ছাদে ছিনতাইকারী হাতে প্রাণ গেল স্কুল শিক্ষকের

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃঢাকা থেকে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইকারী কবলে পড়ে আনোয়ার হোসেন(২৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।পরে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার(৫ নভেম্বর)রাতে এ দূর্ঘটনাটি ঘটে।নিহত স্কুল শিক্ষকের বাড়ি ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে।তার বাবার নাম মো.শাজাহান। নিহত আনোয়ার হোসেন পুরান ঢাকায় একটি স্কুলে শিক্ষকতা করতেন।এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আক্তার হোসেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,স্কুল শিক্ষক আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠেন। কারো প্ররোচনায় তিনি ট্রেনের ছাদে ভ্রমণকালে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে এলে বনানী এলাকায় ট্রেনের ছাদে ছিনতাইকারী কবলে পড়েন।এসময় ছিনতাইকারীরা টাকাপয়সা কেড়ে নিয়ে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়। নিচে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে উঠে তিনি বাড়িতে বড় ভাইয়ের মোবাইল ফোনে ফেরার কথা জানায়। দুই ঘন্টা পর থেকে তার মোবাইল নম্বর ফোন করে আর পাওয়া যায়নি।এদিকে শিক্ষক আনোয়ার হোসেন বাড়িতে না ফেরার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।পরদিন রাজধানীর বনানী এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে তাঁর মরদেহ উদ্ধারের খবর পায়।বনানী এবং বিমানবন্দর স্টেশন এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে পরিবারের সদস্যরা কথা বলে জানতে পারেন,ঘটনার দিন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক ছিনতাইকারীকে ধরে লোকজনের সহায়তায় বিমানবন্দর স্টেশনে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিহতের বড় ভাই আক্তার হোসেন বলেন,শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা আনোয়ার হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরেন। রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।শিক্ষক আনোয়ার হোসেনের মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular