ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদচা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ

চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ

মো: জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিবেদক: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের  কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছে।
২৮ নভেম্বর শনিবার দীর্ঘ আট বছর পরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে ২৯ ই নভেম্বর  রোববার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টা পর্যন্ত  শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের হল রুমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা (কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।
একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
২৮ ই নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা শনিবার দিন ভোট গ্রহণ হয়।  দেশের নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular