ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিঅর্থ পাচারসহ সকল অপরাধের বিচার হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অর্থ পাচারসহ সকল অপরাধের বিচার হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সময় অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, যারা দেশের অর্থ লুটপাট করেছে, পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় এক হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িত, তারা দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে, আগে তাদের এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে, জনগণের কাছে জবাব দিতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ৮ম জাতীয় সম্মেলন-২০২৬, ঢাকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে যেসব বেআইনি কাজগুলা করে গেছে, যেসব গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট করেছে, গুম করেছে, সেগুলার বিচার আগে হোক, সেগুলার জবাব দিক।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান, তারপরে জনগণ বিবেচনা করবে আপনাদের রাজনীতি এদেশে চলবে কিনা। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ান, আদালত যেই রায় দিয়েছে সেই রায় বাস্তবায়ন হোক, তারপরে দেখা যাবে আপনাদের সংগঠনকে কোন পর্যায়ে বাংলাদেশের জনগণ দাঁড় করায়।

তিনি বলেন, হত্যা করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার বাংলাদেশের মানুষকে উদ্ধারের কথা বলা হচ্ছে। তারা কী উদ্ধার করবেন, তা বাংলাদেশের জনগণের জানা আছে।

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের ধার যেমন অনেক বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার ধারও অনেক বেশি।

তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটোসাংবাদিকরাও এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

তিনি ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে আলোচনা করে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকার প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক বাছির জামাল, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular