ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা‘কলম্বিয়ান’ কিনিয়োসের মেক্সিকান ইতিহাস

‘কলম্বিয়ান’ কিনিয়োসের মেক্সিকান ইতিহাস

ক্রীড়া ডেস্ক: মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস ইতিহাস গড়তে সময় নিয়েছেন মাত্র ৮ মিনিট ৩২ সেকেন্ড। ২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি তাঁর।

‘বিশ্বকাপে প্রথম গোল’ তালিকায় সর্বশেষ সংযোজন হিসেবে কিনিয়োনেস (২০২৬), পেলে (১৯৬৬), পল ব্রাইটনার (১৯৭৪), আদেমির (১৯৫০), ইয়ুর্গেন ক্লিন্সম্যান (১৯৯৪) ও ফিলিপ লাম (২০০৬) নামের পাশে জায়গা করে নিয়েছেন।

৮ মিনিট ৩২ সেকেন্ডের মাথায় কিনিয়োনেসের শটে বল যখন দক্ষিণ আফ্রিকা গোলকিপারের দুই পায়ের ভেতর দিয়ে জালে পৌঁছাল, মেক্সিকানদের আনন্দ গর্জনে ফেটে পড়ে আজতেকার গ্যালারি। আনন্দের বন্যা বয়ে যায় মেক্সিকোজুড়ে। 

কিনিয়োনেস জন্মসূত্রে মেক্সিকান নন! তাঁর জন্ম কলম্বিয়ায় কফির শহর মাগুই পায়ানে। ক্যারিয়ারের শুরুতে সেখানকার ক্লাব কালিতে ২০১৪-১৫ মৌসুমে ৩৮ ম্যাচে ৫০ গোল করে নজর কাড়েন। এরপর ২০১৬ সালে মেক্সিকোর পেশাদার ফুটবলে তাঁর অভিষেক ঘটে তিগ্রেস ইউএএনএলের হয়ে।

২০২৩ সালের মে মাসে কলম্বিয়া জাতীয় দল থেকে যখন ডাক পেলেন, তত দিনে কিনিয়োনেস মেক্সিকো জাতীয় দলে খেলার জন্য মনস্থির করে ফেলেছেন। সে বছরের ১৭ নভেম্বর মেক্সিকো জাতীয় দলে তাঁর অভিষেক ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular