ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাদিবা-রাত্রির টেস্ট ছাড়াও ব্যবহার করা যাবে গোলাপি বল

দিবা-রাত্রির টেস্ট ছাড়াও ব্যবহার করা যাবে গোলাপি বল

ক্রীড়া ডেস্ক

লাল বলের টেস্ট ম্যাচে গোলাপি বলের ব্যবহার পরীক্ষামূলকভাবে চালু করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির রোববারের বোর্ড সভায়।

প্লেয়িং কন্ডিশন

প্লেয়িং কন্ডিশনে আনা হয়েছে কয়েকটি পরিবর্তন। এছাড়া প্রশাসনিক অনিয়মের অভিযোগে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। তবে সদস্যপদ স্থগিত করা হলেও আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে কানাডা জাতীয় ক্রিকেট দল।

লাল বল

এতদিন শুধু দিবা-রাত্রির টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হতো। এখন লাল বলের টেস্ট ম্যাচে আলোর স্বল্পতা থাকলে দুই দলের সম্মতিতে গোলাপি বল ব্যবহার করা যাবে। 

ইনিংসের মাঝের বিরতি

প্লেয়িং কন্ডিশনের আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, ওয়ানডে ও টি ২০ ম্যাচে পানি পানের বিরতির সময় মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন প্রধান কোচ। এছাড়া আন্তর্জাতিক টি ২০ ম্যাচে দুই ইনিংসের মাঝের বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করা হয়েছে। 

নারী ক্রিকেট

নারী ক্রিকেট নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। ২০২৮ সালের নারী টি ২০ বিশ্বকাপে দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাই থেকে সরিয়ে আনা হয়েছে ফেব্রুয়ারিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular