সিলেট প্রতিবেদক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু হয়েছে। প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সরকার।
এবার বিমানবন্দরে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম গঠন’ এবং বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মারা যাওয়া প্রবাসী কর্মীদের পরিবারের জন্য ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬ইং) রাজধানীর মিরপুরস্থ পুলিশ কনভেনশন সেন্টারে সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসীদের বিভিন্ন বিষয়ের দিক তুলে ধরে তিনি বলেন, এসময় তিনি প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশও দিয়েছেন তিনি। প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।
এসময় তিনি বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয়লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে এবং জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে।
পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এ ছাড়া অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এসময় বিদেশে কর্মী পাঠাতে অনিয়মের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়াা গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, সম্পূর্ণ বিনা খরচে ইতোমধ্যে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে।
মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৈধ বা অবৈধ নির্বিশেষে-বিএমইটি (বিএমইটি) কার্ড থাকুক বা না থাকুক-প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফেরত আসামাত্রই প্রত্যেকের পরিবারকে দাফন বা সৎকার বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদা) জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন। এ ছাড়া অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



