ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাগ্লাভস হাতে বল ধরতে গিয়ে ব্যথায় কাতরালেন মার্তিনেজ

গ্লাভস হাতে বল ধরতে গিয়ে ব্যথায় কাতরালেন মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক: অনুশীলনের শুরুতে আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নেমে পড়েছিলেন গ্লাভস হাতে। কিন্তু গ্লাভস হাতে অনুশীলনের দ্বিতীয় দিনে এসে অস্বস্তিতে পড়েছেন তিনি। তাতে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তাও বেড়েছে।

একপর্যায়ে গ্লাভস খুলে অন্য গোলরক্ষকদের সঙ্গে ‘ফুট টেনিস’ খেলায় মেতে ওঠেন মার্তিনেজ। অনুশীলনের সময়ে এই খেলায় বাকি গোলরক্ষকদের হাতে গ্লাভস থাকলেও মার্তিনেজের তা ছিল না। ড্রেসিংরুমে ফেরার সময় অবশ্য মার্তিনেজ টিওআইসি স্পোর্টসের কাছে সব ঠিক আছে বলে নিশ্চিত করেছেন, ‘থাম্বস আপ’ দিয়ে আশ্বস্ত করেছেন উপস্থিত সবাইকে।

আর্জেন্টিনা দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকায় টিওআইসি স্পোর্টসের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। হাতের এই সমস্যা নিয়ে বিরক্তিও প্রকাশ করতে দেখা গেছে তাঁকে। চোট পাওয়া আঙুলটির জায়গায় এক ধরনের ব্যান্ডেজ দিয়ে আটকে দেওয়া হয়েছিল।

কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন, বাংলাদেশ সময় সকাল সাতটায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular