ঢাকা  রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফাইনালে যেতে স্পেনকে পাড়ি দিতে হবে যে পথ

ফাইনালে যেতে স্পেনকে পাড়ি দিতে হবে যে পথ

ক্রীড়া ডেস্ক: ২০১০ আসরের চ্যাম্পিয়নদের ফাইনালে যেতে হলে যে পথ পাড়ি দিতে হবে, তা মসৃণ নয়।

হট ফেভারিট হিসেবে এবারের বিশ্বকাপে স্পেন। নবাগত কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারিয়ে, সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে সেরা হয়েই তারা নকআউট পর্ব নিশ্চিত করেছে। 

আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামবে স্পেন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ‘জে’ গ্রুপের রানার্সআপ দল অস্ট্রিয়া/ আলজেরিয়া।

শেষ বত্রিশের বাধা পেরোতে পারলে ৬ জুলাই ডালাসে অনুষ্ঠিত হবে স্পেনের শেষ ষোলোর ম্যাচ। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া/পর্তুগাল/ঘানা/ ক্রোয়েশিয়া।

কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে আবারও লস অ্যাঞ্জেলেসে ১০ জুলাই শেষ আটের লড়াই। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় মরিসিও পোচেত্তিনোর যুক্তরাষ্ট্র/ বেলজিয়াম।

সেমিফাইনালে জায়গা করে নিতে পারলে ১৪ জুলাই ডালাসে মাঠে নামবে স্পেন, সম্ভাব্য প্রতিপক্ষ  ফ্রান্স।

সেমিফাইনাল জিতে গেলে ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। আর সেমিফাইনালে পরাজিত হলে ১৮ জুলাই মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে স্পেনকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular