ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি

বিশ্বকাপের লজিস্টিকস নিয়ে ক্ষুব্ধ তারেমি

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের ব্যবস্থাপনা ও দলের লজিস্টিকস নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের অধিনায়ক মেহেদি তারেমি। মিশরের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর তিনি এমন মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করেন, টুর্নামেন্টজুড়ে ইরানকে যেসব ভ্রমণ ও ব্যবস্থাপনার জটিলতার মুখোমুখি হতে হয়েছে, তা একটি বিশ্বমানের প্রতিযোগিতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয় ম্যাচটি। স্টেডিয়ামে কিছু দর্শককে প্রাক-বিপ্লব আমলের ইরানি পতাকা প্রদর্শন এবং ইরানের জাতীয় সঙ্গীতের সময় দুয়ো ধ্বনি দিতে দেখা যায়।

তিনি বলেন, ‘এখানে প্রতিটি সমস্যার সমাধান করার দায়িত্ব ফিফার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুরু থেকেই সেটা করতে পারেনি।’

তারেমির দাবি, প্রথম ম্যাচের পর ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো ইরানের ড্রেসিংরুমে এসে দলকে আশ্বস্ত করেছিলেন যে পরিস্থিতির উন্নতি হবে। তবে গ্রুপ পর্বের শেষ পর্যায়ে এসেও দলের লজিস্টিকস-সংশ্লিষ্ট কর্মীরা তাদের সঙ্গে যোগ দিতে পারেননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular