ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক: চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্ব শেষের পথে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলও জায়গা করে নেবে ‘রাউন্ড অব ৩২’এ।

বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাটের কারণে খেলোয়াড়দের হলুদ কার্ড নিয়মেও এসেছে পরিবর্তন। কোনো খেলোয়াড় দুটি ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে তাকে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে।

আগের বিশ্বকাপগুলোতে কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হতো। তবে এবার অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে একবার এবং কোয়ার্টার ফাইনালের পর আবার একক হলুদ কার্ডের হিসাব বাতিল করা হবে।

ফলে গ্রুপ পর্বে দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়া কোনো খেলোয়াড়ের দল নকআউট পর্বে উঠলেও তিনি রাউন্ড অব ৩২-এর ম্যাচে অংশ নিতে পারবেন না।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরও একটি হলুদ কার্ড পেলেই পরবর্তী রাউন্ডে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন অনেক খেলোয়াড়। দেখে নেওয়া যাক কারা সেই নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular