ক্রীড়া ডেস্ক: ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা আজও জীবন্ত ও অটল।’
‘আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, সম্মানের সাথে প্রতিযোগিতা করেছি, এবং মর্যাদার সাথে বিদায় নিচ্ছি।’
এই সৌহার্দ্যপূর্ণ বার্তা রেখে গেছে ইরান দল। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি ।
এক গর্বিত জাতির প্রতিনিধি ইরান ফুটবল দল চিঠির প্রথম অংশে তা জানিয়েছে এবং দ্বিতীয় অংশে লস অ্যাঞ্জেলেসের মানুষের আতিথেয়তার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে তারা।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচই লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। শহরটি ছাড়ার আগে চিরকুটে তারা বলে, দলটি ‘মর্যাদার সঙ্গে’ বিদায় নিচ্ছে।
লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেইসব ইরানিদের, যারা এই ১৮০ মিনিটের প্রতিটি মুহূর্তে ইরানের জন্য নিজেদের হৃদয়, কণ্ঠ ও আত্মা উজাড় করে দিয়েছেন।
বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় থাকুক।




